ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের ২০ দিনে ১৯০ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে ১৮ শতাংশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:২৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:২৬:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
সেপ্টেম্বরের ২০ দিনে ১৯০ কোটি ডলার রেমিট্যান্স, বেড়েছে ১৮ শতাংশ ছবি সংগৃহীত

চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৫১ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে প্রায় ১৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
 

তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে এ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯০ শতাংশে। কেবল ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ডলার।
 

চলতি অর্থবছরের শুরু থেকে (জুলাই-২০ সেপ্টেম্বর) এখন পর্যন্ত দেশে এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ১৮ দশমিক ৩০ শতাংশ।
 

এর আগে আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। পুরো ২০২৪-২৫ অর্থবছরে দেশে সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।