ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশ-চীন সেমিকন্ডাক্টর সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:১২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:১২:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
বাংলাদেশ-চীন সেমিকন্ডাক্টর সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ও চীন সেমিকন্ডাক্টর খাতে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে একটি নতুন উদ্যোগ নিয়েছে। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং হুবেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এইচএসআইএ) এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিএসআইএ সভাপতি এম এ জব্বার এবং এইচএসআইএ’র সহ-সভাপতি প্রফেসর ওয়েই লিউ নিজ নিজ সংগঠনের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, যৌথ গবেষণা ও উন্নয়ন, প্রকৌশলী ও দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম, বিনিয়োগ সহযোগিতা, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং যৌথ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুই পক্ষের আশা, এই সহযোগিতা বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে শক্তিশালী করবে, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে এবং উদ্ভাবনী কার্যক্রমের নতুন সুযোগ সৃষ্টি করবে।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর ওয়েই লিউ জানান, উহানকে চীনের "অপটিক্যাল ভ্যালি" বলা হয়, যেখানে শত শত সেমিকন্ডাক্টর ও অপটিক্যাল যোগাযোগ কোম্পানি রয়েছে। ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও প্রায় ১৩ লাখ শিক্ষার্থী নিয়ে উহান প্রযুক্তি ও উদ্ভাবনের একটি বড় কেন্দ্র। তিনি বলেন, বাংলাদেশের বিপুল মেধাবী জনশক্তি প্রযুক্তি বিনিময়, প্রকৌশলী প্রশিক্ষণ ও শিক্ষা-গবেষণা সহযোগিতায় অসাধারণ সম্ভাবনা তৈরি করবে। বর্তমানে এইচএসআইএ’র প্রায় ৫০০ সদস্য কোম্পানি রয়েছে, যাদের মধ্যে কিছু প্রতিষ্ঠানকে বাংলাদেশে এনে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি স্থানান্তরে যুক্ত করার পরিকল্পনা আছে।

বিএসআইএ সভাপতি এম এ জব্বার এ চুক্তিকে "গুরুত্বপূর্ণ মাইলফলক" হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই উদ্যোগ শুধু ব্যবসায়িক সম্পর্ককেই শক্তিশালী করবে না, বরং অ্যাকাডেমিক বিনিময় ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।