ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আফগানিস্তানে তালেবান শাসনে মুদ্রার মান ২১% বৃদ্ধি , অর্থনীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৯:২৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৯:২৫:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
আফগানিস্তানে তালেবান শাসনে মুদ্রার মান ২১% বৃদ্ধি , অর্থনীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত সংগৃহীত ছবি

আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি ও আর্থিক অনিশ্চয়তায় দেশটির অর্থনীতি তীব্র সংকটে পড়ে। শুরুর দিকে বিদেশে অর্থ পাচার ও সম্পদ লোপাটের কারণে সাধারণ মানুষ দারিদ্র্য ও দুর্ভিক্ষে ভুগছিল, এমনকি পরিবারগুলোকে সন্তান বিক্রি পর্যন্ত করতে হয়েছিল। তবে চার বছরের ব্যবধানে আফগান অর্থনীতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
 

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আফগানি মুদ্রার মান মার্কিন ডলারের বিপরীতে ২১ শতাংশ বেড়েছে। ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নুরি জানিয়েছেন, অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মুদ্রার মান শক্তিশালী করা, ব্যাংকিং খাতের প্রসার ও উদ্যোক্তাদের জন্য অর্থায়ন বৃদ্ধি। তিনি জানান, গত বছর ব্যাংক খাতের অর্থায়ন ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 

নুরির মতে, “আমাদের লক্ষ্য হলো মুদ্রার মান ধরে রাখা এবং অস্থিরতা কমানো।” বর্তমানে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের প্রায় ২০০টি ব্যাংকের সঙ্গে লেনদেন করছে এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিকভাবে বিস্তৃত পরিসরে কাজ করতে পারেন।
 

তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতের নানা প্রতিবন্ধকতা এখনও বিদ্যমান। আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানো গেলে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। পাশাপাশি, বেসরকারি ব্যাংকগুলোর সেবার মান নিয়ে গ্রাহকদের অভিযোগও রয়েছে। সূত্র: তোলো নিউজ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।