ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী ব্রাজিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৫:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহী ব্রাজিল ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো এই আগ্রহের কথা জানিয়েছেন।
 

বুধবার ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলামের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 

রাষ্ট্রদূত জানান, বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্য ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের উচ্চ ট্যারিফের প্রভাব, পারস্পরিক শুল্ক হ্রাস, ব্যাংকিং সমস্যা (বিশেষ করে এলসি ইস্যু), বিনিয়োগ ও রপ্তানিতে সহায়তার বিষয়গুলো তুলে ধরেন এবং একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির রূপরেখা প্রস্তাব করেন।
 

এর জবাবে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক প্রধান জানান, তারা শিগগিরই বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া পাঠাবে। সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যে ঢাকায় অনুষ্ঠেয় বার্ষিক দ্বিপাক্ষিক বৈঠকে সেই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
 

রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এমন সহযোগিতা দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।