ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১০:২৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১০:২৯:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন ছবি সংগৃহীত

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। হরতালের প্রথম দিন সকালেই জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিলের ঘটনা ঘটে।

আন্দোলনের অংশ হিসেবে খুলনা-ঢাকা, খুলনা-বরিশাল, খুলনা-মোংলা, মোংলা-ঢাকা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কসহ মোট ১৬টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন এবং বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করেছে। তাদের মতে, জেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড-শিল্পাঞ্চল এবং দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা জরুরি।

তাদের আশঙ্কা, আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও সরকারি সেবা বঞ্চনার শিকার হবে বাগেরহাটবাসী। তাই নির্বাচন কমিশনের কাছে চারটি আসন বহালের দাবি পুনর্ব্যক্ত করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।