ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৩৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৩৬:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় সাময়িকভাবে বন্ধ থাকবে।
 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী সব ধরনের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়ি এই ডাইভারশনের বাইরে থাকবে।
 

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছাত্রসংসদের এই নির্বাচন দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যানবাহন চলাচলে ডাইভারশনের কারণে নগরবাসীর সাময়িক অসুবিধা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।