ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ডাকসু নির্বাচনে আগাম ভোটচিহ্ন নিয়ে বিতর্ক, অভিযোগ অস্বীকার করল কর্তৃপক্ষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:১১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:১১:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
ডাকসু নির্বাচনে আগাম ভোটচিহ্ন নিয়ে বিতর্ক, অভিযোগ অস্বীকার করল কর্তৃপক্ষ

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রের এক ভোটকক্ষে ব্যালট পেপারে পূর্বেই ভোটচিহ্ন দেওয়া ছিল বলে অভিযোগ তুলেছেন প্যানেলভুক্ত প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। তবে নির্বাচনী কর্মকর্তারা অভিযোগটি অস্বীকার করে জানিয়েছেন, ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা হতে পারে বা ব্যক্তিগত ভুল থেকেও সৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 

প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠার অভিযোগ, তার পরিচিত এক ভোটার বুথে গিয়ে দেখেন ব্যালট পেপারে আগে থেকেই প্রার্থী সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের পাশে চিহ্ন রয়েছে। এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুরো কেন্দ্রের ব্যালট পেপার পরীক্ষা করা হয়, কিন্তু তাতে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তার মতে, ভোটকেন্দ্রে প্রবেশের পরই এমন অভিযোগ তোলা সম্ভব নয়। এরপরও সংশ্লিষ্ট ভোটারকে নতুন একটি ব্যালট পেপার দেওয়া হয়েছে।
 

রোকেয়া হলের রিটার্নিং কর্মকর্তা রুমানা পারভীন এনি বলেন, যথারীতি ব্যালট প্রদান করার পর ওই ভোটার কিছুক্ষণ বুথের ভেতরে ছিলেন। পরে বের হয়ে পূর্বচিহ্নিত ব্যালটের অভিযোগ করেন। কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তদন্ত করে কোনো প্রমাণ মেলেনি। তিনি অভিযোগকারীর ভুলের সম্ভাবনা উড়িয়ে দেননি। পাশাপাশি তিনি মনে করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্য থেকেও এমন অভিযোগ আনা হতে পারে।
 

ঘটনার পর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।