ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ডাকসুতে পরাজয়ের পর আবিদের প্রতিশ্রুতি: “আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না”

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৫:২৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৫:২৮:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ডাকসুতে পরাজয়ের পর আবিদের প্রতিশ্রুতি: “আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না” ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান। যদিও এবারের নির্বাচনে তার প্যানেল বিজয়ী হতে পারেনি, তবুও শিক্ষার্থীদের কাছে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন।
 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আবিদ লিখেছেন, “আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না।”
 

পোস্টে তিনি উল্লেখ করেন, “ক্ষুদ্র জীবনে এতদূর আসব কখনো ভাবিনি। একের পর এক আন্দোলন ও সংগ্রামের ভেতর দিয়েই পথচলা, আর সেটাই আমাকে এখানে নিয়ে এসেছে। নির্বাচনের দিন সারাদিন বিভিন্ন অনিয়ম লক্ষ্য করেছি এবং প্রশাসনের পক্ষ থেকে এর সুষ্ঠু তদন্ত আশা করছি।”
 

শিক্ষার্থীদের উদ্দেশে আবিদ বলেন, “আমি জানি, আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। তবে আমার যাত্রা এখানেই শেষ নয়। আমি এখনও ছাত্রদলের একজন কর্মী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি—আমার ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাব।”
 

তিনি আরও লিখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরু আমাদের হাত ধরেই হবে। আমরা রাজপথে প্রহরীর মতো দাঁড়িয়ে ইতিবাচক পরিবর্তন আনব। ইনশাআল্লাহ, এর প্রতিফলন আপনারা আগামী ডাকসু নির্বাচনে দেখতে পাবেন।” শেষে তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি উল্লেখ করেন: “We must accept finite disappointment, but never lose infinite hope.”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।