ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ডাকসু ভিপি পদে বিপুল ব্যবধানে সাদিক কায়েমের জয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:১০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:২৩:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ডাকসু ভিপি পদে  বিপুল ব্যবধানে  সাদিক কায়েমের জয় ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলাফলে তিনি মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
 
ঘোষিত ফল অনুযায়ী, সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। তৃতীয় স্থানে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পান ২ হাজার ৫৪৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ২ হাজার ৩৮৫ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ থেকে আব্দুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র ১১ ভোট। ফল প্রকাশের পর আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের নির্বাচনী কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন।
 
সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। নির্বাচনী প্রক্রিয়া চলাকালেও তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, সব কেন্দ্রেই তিনি বড় ব্যবধানে জয়ী হলেও জগন্নাথ হলে তার প্রাপ্ত ভোট ছিল মাত্র ১০, যেখানে আবিদুল ইসলাম খান পান ১ হাজার ২৭৬ ভোট।
 
এবারের নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১৫। ডাকসুতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদে লড়েছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে প্রতিটি শিক্ষার্থীকে এবার মোট ৪১টি ভোট দিতে হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।