ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেপালের ধাদিং কারাগারে বন্দিদের বিক্ষোভে সেনার গুলি, নিহত ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৮:০১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৮:০১:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নেপালের ধাদিং কারাগারে বন্দিদের বিক্ষোভে সেনার গুলি, নিহত ২ সংগৃহীত ছবি

নেপালের ধাদিং জেলা কারাগারে বন্দিদের বিক্ষোভ ও পালানোর চেষ্টা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী গুলি চালালে দুই বন্দি নিহত ও অন্তত সাতজন আহত হন। জেলা প্রশাসক বিজয়রাজ সুবেদি এ তথ্য নিশ্চিত করেছেন।
 

বুধবার দুপুর আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম ‘সেতুপতি’র খবরে বলা হয়, নিহতদের একজন ধাদিং জেলার বেনিঘাট রোরাং-৪ এলাকার ৭৫ বছর বয়সি জিতবাহাদুর ঘলে এবং অন্যজন নওয়ালপরাসি পশ্চিমের সুনওয়াল-১২ এলাকার ৩৬ বছর বয়সি ইন্দ্রবাহাদুর দালা। আহতরা মানব পাচার, ধর্ষণ ও মাদক মামলার সাজাপ্রাপ্ত বন্দি, যাদের চিকিৎসার জন্য একইদিনে কাঠমান্ডু পাঠানো হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে কারাগারের ভেতরে বন্দিরা স্লোগান দিতে শুরু করে এবং ভাঙচুর চালায়। তারা আগুন লাগিয়ে দেয়, যা পরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে। এ সময় বন্দিরা কাজের সরঞ্জাম ব্যবহার করে নিরাপত্তাকর্মীদের আক্রমণের চেষ্টা চালায় এবং তালা ভেঙে পালানোর প্রস্তুতিও নেয়।
 

প্রশাসক সুবেদি জানান, বন্দিদের দাবি ছিল কাঠমান্ডুতে মুক্তি পাওয়া রবি লামিছানেকে হয় ধাদিং কারাগারে নিয়ে আসতে হবে, না হলে তাদেরও মুক্তি দিতে হবে। সকাল থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা অস্থিরতা প্রথমে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি আরও অবনতি হলে বিকেলে সেনারা গুলি চালায়।
 

বর্তমানে কারাগার এলাকা সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।