ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা, প্রবেশে কড়া নিয়ন্ত্রণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১১:৪৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১১:৪৫:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা, প্রবেশে কড়া নিয়ন্ত্রণ ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই নির্বাচন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
 
নিরাপত্তার অংশ হিসেবে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে কঠোর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। এই ব্যবস্থা চলবে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথে মোতায়েন রয়েছেন।
 
প্রবেশপথগুলোতে কঠোর তদারকি লক্ষ্য করা গেছে। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী ও ফুলার রোডসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। ক্যাম্পাসে প্রবেশের আগে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ অনুমোদিত ব্যক্তিদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। এমনকি শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও পরিচয়পত্রের ফটোকপি ছাড়া প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত বা জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না। প্রতিটি যানবাহনে চলছে তল্লাশি।
 
সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রবেশপথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছেন। ক্যাম্পাসে পরিবেশ শান্ত থাকলেও ভোটকেন্দ্রগুলোতে তৎপরতা ছিল লক্ষণীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
 
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন রয়েছেন।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, শিববাড়ি, ফুলার রোড, উদয়ন স্কুল ও পলাশী ক্রসিংসহ সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বৈধ আইডিধারী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। আইনশৃঙ্খলা বাহিনীও জানিয়েছে, পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।