ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প, শান্তি আলোচনায় অনিশ্চয়তার শঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প, শান্তি আলোচনায় অনিশ্চয়তার শঙ্কা ছবি সংগৃহীত

কাতারের দোহায় ফিলিস্তিনি সংগঠন হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে অবশেষে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই হামলার ধরণে তিনি সন্তুষ্ট নন এবং ঘটনাটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা মোটেও ভালো পরিস্থিতি নয়। আমরা চাই বন্দিদের ফেরত আসুক, তবে এই ঘটনা যেভাবে ঘটেছে, তাতে আমরা সন্তুষ্ট নই।”

মার্কিন প্রশাসনের কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন, ইসরায়েলের এই সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, হামলার আগে প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি; বরং যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এ তথ্য পৌঁছে দেন। এরপরই ট্রাম্প হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান জানানোর নির্দেশ দেন।

তবে আরেক কর্মকর্তা জানান, উইটকফ যখন কাতারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন, তখন অনেক দেরি হয়ে যায়। এর আগের দিনই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু সেই বৈঠকেও আসন্ন হামলার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

ঘটনাটি নিয়ে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে ওয়াশিংটনের অসন্তোষ ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ার ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।