ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাকায় আজ বাংলাদেশ-ইইউ বৈঠক, অভিবাসন ও বাণিজ্যে জোর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১২:১০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৫৪:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ঢাকায় আজ বাংলাদেশ-ইইউ বৈঠক, অভিবাসন ও বাণিজ্যে জোর ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মধ্যে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ইস্যু প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
 
ঢাকার পক্ষ থেকে বাণিজ্য ইস্যুকে গুরুত্ব দিয়ে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে, অন্যদিকে ইইউ বেশি গুরুত্ব দিতে পারে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে।
 
সূত্র জানিয়েছে, নিয়মিত সংলাপের অংশ হিসেবে ইইউ কমিশনের মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স পরিচালক মাইকেল শটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছেছে।
 
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোতে অনিয়মিত অভিবাসন একটি বড় উদ্বেগের কারণ। এ বিষয়ে কার্যকর সমাধান খুঁজতে উভয়পক্ষ আলোচনা করবে। আলোচনার লক্ষ্য হলো এমন একটি কাঠামো তৈরি করা যা অনিয়মিত অভিবাসন রোধে সহায়তা করবে এবং বৈধ অভিবাসনকে উৎসাহিত করবে।
 
ইইউ প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হলো অভিবাসন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব গড়ে তোলা। পাশাপাশি ইইউ তাদের বাহ্যিক সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে চায় এবং এই উদ্যোগে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করছে।
 
অভিবাসনের পাশাপাশি বৈঠকে বাণিজ্য, মানবাধিকার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও কিছু বিষয় আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।