ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ১৯, কারফিউ বাড়লো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:০০:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ১৯, কারফিউ বাড়লো ছবি: সংগৃহীত
নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে ছড়ানো জেনারেশন জেড–এর বিক্ষোভে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। মূলত ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) বন্ধের প্রতিবাদে শনিবার কাঠমান্ডুর রাস্তায় বের হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ রক্তক্ষয়ী আকার ধারণ করে।
 
স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রাজধানীতে বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে সংসদ চত্বরে প্রবেশ করে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে এবং দাঙ্গাপ্রবণ আচরণে ইট-পাথর নিক্ষেপ করেছে। আহতদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন। অনেককে মোটরসাইকেলে করে হাসপাতালে নেয়া হয়েছে।
 
কারফিউর বিধিনিষেধ ভেঙে পার্লামেন্ট সংলগ্ন এলাকায় প্রবেশের পর রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কাঠমান্ডু জেলা প্রশাসন কারফিউর আওতা বাড়িয়েছে; নতুন করে কারফিউ জারি হয়েছে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাস, মহারাজগঞ্জের লাইনচুরে ভাইস প্রেসিডেন্টের বাসভবন, সিঙ্গা দুর্বার এলাকার সব অংশ, বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবন ও সংলগ্ন এলাকায়। স্থানীয় সময় বেলা ১২:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
 
বানেশ্বরে সংবাদ সংগ্রহে গিয়ে কান্তিপুর টেলিভিশনের সাংবাদিক শ্যাম শ্রেষ্ঠাও রাবার বুলেটে আহত হয়েছেন। দামাকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। পোখারায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুরের পর সেখানে কারফিউ জারি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে।
 
বিক্ষোভ শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে; পরে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা উড়িয়ে সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়। ২৪ বছর বয়সী শিক্ষার্থী ইউজান রাজভাণ্ডারি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আমাদের টনক নড়িয়েছে, তবে আমরা দুর্নীতির বিরুদ্ধেও বিক্ষোভ করছি। এটি নেপালে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।” অন্য ২০ বছর বয়সী শিক্ষার্থী ইক্ষমা তুমরক যোগ করেছেন, “সরকারের কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি আমাদের ক্ষুব্ধ করেছে। আমরা পরিবর্তন চাই।”
 
নিষেধাজ্ঞার আওতায় না পড়ায় টিকটক এখনও দেশে সচল রয়েছে। ফেসবুক, এক্স ও ইউটিউব বন্ধের ফলে সাধারণ মানুষের কষ্ট, রাজনীতিকদের বিলাসী জীবনযাপন ও ছুটি কাটানোর তুলনা করে ভাইরাল ভিডিও তৈরি হচ্ছে। পূর্বে জুলাই মাসে অনলাইন জালিয়াতি ও অর্থ পাচারের কারণ দেখিয়ে টেলিগ্রাম বন্ধ করা হয়েছিল।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।