ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইরান-ইরাক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে দৃঢ়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪০:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ইরান-ইরাক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে দৃঢ়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও ইরাকের সম্পর্ক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে প্রোথিত এবং কোনো ভৌগোলিক সীমানা এই দুই ভ্রাতৃপ্রতিম জাতিকে আলাদা করতে পারবে না। তেহরানে ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিল (আইএসসিআই)-এর নেতা সাইয়্যেদ আম্মার হাকিমের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
 
ঐক্য সপ্তাহের আগমনে শুভেচ্ছা জানিয়ে পেজেশকিয়ান ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সমস্ত ক্ষেত্রে ইসলামী দেশগুলোর পারস্পরিক সহযোগিতা কেবল উন্নয়ন ও অগ্রগতির পথ তৈরি করবে না, বরং কোনো শক্তি আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বা পরাজিত করতে পারবে না।”
 
তিনি সতর্ক করে বলেন, শত্রুরা মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে। “ইসলামী জাতির শত্রুরা ইন্ধন জোগানো বিষয়গুলো সামনে এনে বিভাজন তৈরি করতে চায়। তাই আমাদের এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে,” তিনি যোগ করেন।
 
ইসরাইল ও তার মিত্রদের সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, “আজ ইহুদিবাদী ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতিয়ার হয়ে ইসলামী দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে এবং তাদের সম্পদ লুণ্ঠন করছে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকলে এই দখলদার শক্তি কোনো ষড়যন্ত্র করার সাহস পাবে না।”
 
গাজার জনগণের প্রতিরোধ এবং ইরানি জাতির সাহসী অবস্থানকে ঐক্যের শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “যুদ্ধবিমান, বোমা কিংবা ক্ষেপণাস্ত্র কোনো শক্তিই ঐক্যবদ্ধ ইরানি জাতিকে পরাজিত করতে পারবে না।”
 
ইরাকের আসন্ন নির্বাচনের প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিক ঐক্য ও অখণ্ডতা ইরাককে শক্তিশালী করবে এবং ইসলামী জাতিকে উন্নীত করবে।
 
অন্যদিকে, আম্মার হাকিম বৈঠকে ইরানকে অভিনন্দন জানিয়ে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানি জাতির দৃঢ়তা ও সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, “ইরানের সংহতি মুসলিম জাতিগুলোর পাশাপাশি বিশ্বব্যাপী মুক্ত জাতিগুলোরও প্রশংসা কুড়িয়েছে।” তিনি যোগ করেন, “ইরান ইসলামী উম্মাহকে সম্মান ও কর্তৃত্ব দিয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।