ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ডাকসু নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ, ভোটগণনায় কারচুপির অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১১:৫৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১১:৫৩:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ডাকসু নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ, ভোটগণনায় কারচুপির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ব্যালট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে না পারায় তারা প্রতিবাদ জানিয়েছেন। 
 

ছাত্রদলের সহ-সভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নেতৃত্ব দিয়ে ভোট গণনার গণ্ডগোল ও প্রশাসনের ভোট দেখানোর অস্বচ্ছতাকে কেন্দ্র করে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এর পর টিএসসি কেন্দ্রে তারা ভোট গণনা প্রদর্শন চেয়েও প্রশাসন অনুমতি না দেয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। ছাত্রদল সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, টিএসসিতে স্থাপিত এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখা যাচ্ছিল না, তাই ভোট গণনা দেখতে তারা ভিতরে যেতে চাইলেও বাধা পায়। দীর্ঘ সময় অবস্থান নিয়ে শেষ পর্যন্ত তারা মিছিল করে সিনেট ভবনের দিকে যান এবং ‘ভোট চোর’ স্লোগান দিতে থাকেন।
 

বিক্ষোভের সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আবিদুল ইসলাম খান বলেন, “শিবিরের প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের অনুমতি কেন দেওয়া হচ্ছে না? এতে প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ উত্থান হয়েছে, প্রশাসন কেন এমন করে, বুঝতে পারছি না।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।