ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০১:২০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০১:২০:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এবারের ভোটে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের ডাকসু ভোটে ব্যালট পেপারের আকার বৃদ্ধি পেয়েছে; ডাকসুর ব্যালট ৫ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট একটি পৃষ্ঠার হবে। ভোট প্রদান হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিট ব্যবহার করে। ফলে মোট ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
 
ভোট দেওয়ার প্রক্রিয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস ভিডিও চিত্র প্রকাশ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেখানো হয়েছে। একই সঙ্গে নতুন ভোটারদের উৎসাহিত করতে তিনটি অনুষদ এবং একটি ইনস্টিটিউটে সভা আয়োজন করা হয়েছে, যেখানে ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে।
 
ভোটাররা নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে পরিচয় নিশ্চিত করবেন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাবেন, অন্য বর্ষের শিক্ষার্থীরা হল বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখাবেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেওয়া হবে। এরপর ভোটার তালিকায় স্বাক্ষর করে ভোটার নম্বর জানাবেন।
 
ভোটাররা গোপন ভোট কক্ষে প্রবেশ করবেন, যেখানে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। ভোটার পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর শনাক্ত করে ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। ভোট শেষে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের আলাদা ব্যালট বক্সে ব্যালট পেপার ফেলে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
 
নির্বাচন কমিশন প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করেছে। যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারেন, তাদের জন্য ডাকসুর ব্যালট ৩০ পাতার বুকলেট আকারে থাকবে, যেখানে সূচিপত্রে পদের নামসহ তালিকা থাকবে। হল সংসদের ব্রেইল ব্যালট ৩–৪ পাতার হবে। যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারেন না, তারা একজনের সাহায্য নিয়ে ভোট দেবেন।
 
ব্রেইল পদ্ধতিতে ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর। শারমীন কবীর জানিয়েছেন, সাতটি হল থেকে ৩০ জন শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে, যারা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।