ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানেই শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১০:৫৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১০:৫৮:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানেই শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। জাতিসংঘ এ পরিস্থিতিতে অবিলম্বে বহিষ্কার কার্যক্রম স্থগিত করার আহ্বান জানালেও ইসলামাবাদ সময়সীমা শেষ হওয়ার অজুহাতে অভিযান আরও জোরদার করেছে।
 

গত সপ্তাহে কুনার প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়েছে, বহু গ্রাম কার্যত মানচিত্র থেকে মুছে গেছে। তালেবান সরকারের হিসাবে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ২ হাজার ২০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৩ হাজার ৬০০-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। এখনও উদ্ধার তৎপরতা চলমান এবং আফটারশক আতঙ্ক বাড়াচ্ছে।
 

এমন প্রেক্ষাপটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সতর্ক করে বলেন, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে একটি ‘বিপর্যস্ত অঞ্চলে’ ফিরে যাচ্ছে। তিনি পাকিস্তান সরকারকে অনুরোধ জানান অন্তত বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরত পাঠানো স্থগিত করতে। তবে দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘের এ অনুরোধ মানছে না।
 

টোলো নিউজ জানিয়েছে, ৩১ আগস্ট ছিল আফগান অভিবাসীদের দেশে ফেরার নির্ধারিত সময়সীমা। এরপর থেকে চমন ও তোরখাম সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আফগানিস্তানে প্রবেশ করছে। অনেকের অভিযোগ, হঠাৎ বহিষ্কার শুরু হওয়ায় চার দশক ধরে পাকিস্তানে ব্যবসা ও বসবাস করা পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে।
 

পাকিস্তানে বসবাসরত আফগান অভিবাসীরা বলছেন, ভিসা নবায়ন বন্ধ হওয়ায় বৈধ কাগজপত্রধারীরাও সমস্যায় পড়ছেন। তারা ধীরে ধীরে ও নিরাপদে প্রত্যাবাসনের দাবি জানালেও ফেরত পাঠানোর গতি আরও বেড়েছে।
 

পাকিস্তান ১৯৮০-এর দশক থেকে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। তবে সীমান্তে সন্ত্রাসী হামলা ও নিরাপত্তাজনিত অজুহাতে ২০২৩ সাল থেকে অভিবাসনবিরোধী অভিযান শুরু করে। জাতিসংঘের তথ্যানুসারে, গত এক বছরে ৪ লাখ ৪৩ হাজারের বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে। সাম্প্রতিক অভিযানে আরও প্রায় ১৩ লাখ নিবন্ধিত শরণার্থী ঝুঁকির মুখে পড়েছেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।