ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাবি ডাকসু নির্বাচন: বহিষ্কৃতদের প্রচারণায় যুক্ত করার অভিযোগে সমালোচনায় ছাত্রদল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৯:৪০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৯:৪০:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
ঢাবি ডাকসু নির্বাচন: বহিষ্কৃতদের প্রচারণায় যুক্ত করার অভিযোগে সমালোচনায় ছাত্রদল ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদলের বিরুদ্ধে বহিষ্কৃত নেতাদের প্রচারণায় যুক্ত করার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে যাদের আগে বহিষ্কার করা হয়েছিল, তাদের সম্প্রতি ছাত্রদলের প্রচারণায় দেখা যাওয়ায় সংগঠনের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে।
 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) শহীদুল্লাহ হলের বহিষ্কৃত আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্তকে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনের সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দেখা যায়। এর আগের দিন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলামের সঙ্গে একই হলে বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভও প্রচারণায় অংশ নেন।
 

ছাত্রদল সূত্রে জানা যায়, রাকিবুল হাসান সৌরভ ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন কিন্তু তা গোপন করেন। অপরদিকে মোসাদ্দেক আল হক শান্ত সরাসরি ছাত্রলীগে যুক্ত ছিলেন। এ কারণে দুজনকেই শহীদুল্লাহ হল ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। অথচ বর্তমানে তাদের আবার প্রচারণায় দেখা যাওয়ায় দীর্ঘদিন সংগঠনের হয়ে কাজ করা অনেক নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেছেন।
 

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবি ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আমরা যারা আন্দোলনের সময়ে নির্যাতন সহ্য করেছি, জেল খেটেছি, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ যারা তখন ছাত্রলীগের সঙ্গে মিশে ছিল, তারাই এখন মূল্যায়িত হচ্ছে এবং প্রচারণায় যুক্ত হচ্ছে।”
 

অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন শাওন জানান, “জুমার নামাজ শেষে হাঁটার সময় তাদের সঙ্গে দেখা হয়। তারা বহিষ্কৃত হলেও ডাকসুর ভোটার। তাই তারা যেকোনো প্রার্থীর প্রচারণায় থাকতে পারে। এতে কোনো দোষ দেখি না।”
 

অন্যদিকে আরিফুল ইসলাম বলেন, “আমি এক রুমে গেলে তারা আগেই সেখানে উপস্থিত ছিলেন। ভোটারদের সঙ্গে ছবি তোলার সময় তারাও ছবিতে আসে। তবে তারা আমার প্রচারণার অংশ ছিলেন না।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।