ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাতীয় পার্টি কার্যালয়ে হামলায় উদ্বেগ ও নিন্দা জানাল বিএনপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
জাতীয় পার্টি কার্যালয়ে হামলায় উদ্বেগ ও নিন্দা জানাল বিএনপি ছবি সংগৃহীত
ঢাকার কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এ ঘটনাকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে।
 
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় পার্টির কার্যালয়ে উচ্ছৃঙ্খল লোকজনের হামলা ও অগ্নিসংযোগ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশাকে ক্ষুণ্ন করেছে। বিএনপির মতে, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।
 
বিবৃতিতে আরও বলা হয়, গণতন্ত্রে বহুদলীয় অংশগ্রহণ অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব বা সাংগঠনিক কর্মকাণ্ড জনগণের সমর্থনের ওপর নির্ভর করে, শক্তি প্রয়োগ বা হামলার মাধ্যমে তা রোধ করা গণতান্ত্রিক নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ। বিএনপি মনে করে, ভিন্নমত দমনে সহিংসতা ব্যবহার করার প্রবণতা একটি স্বৈরাচারী মানসিকতারই প্রতিফলন।
 
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।