ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বান্দরবানে কফি–কাজুবাদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, মাঠপর্যায়ে নেই দৃশ্যমান সাফল্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
বান্দরবানে কফি–কাজুবাদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, মাঠপর্যায়ে নেই দৃশ্যমান সাফল্য ছবি সংগৃহীত
বান্দরবানের সম্ভাবনাময় কফি ও কাজুবাদাম চাষ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও মাঠপর্যায়ে কোনো দৃশ্যমান সাফল্য নেই বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। তাদের দাবি, প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থের বড় অংশই লুটপাট হয়েছে।
 
২০২২ সালে ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প’ হাতে নেয়া হয় তিন পার্বত্য জেলায়। বান্দরবানের জন্য বরাদ্দ ছিল প্রায় ১৬ কোটি টাকা। পরিকল্পনায় ছিল উন্নতমানের চারা সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ, নার্সারি স্থাপন, সার–বালাইনাশক বিতরণ, পানির ট্যাংক ও সেচ ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ মেশিন সরবরাহ এবং উদ্বুদ্ধকরণ ভ্রমণ।
 
তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। কৃষকদের অভিযোগ, সময়মতো মানসম্মত চারা সরবরাহ করা হয়নি, ফলে অধিকাংশ গাছ মারা গেছে। বরাদ্দ থাকলেও পানির ট্যাংক ও সেচ অবকাঠামো সঠিকভাবে পৌঁছায়নি। ৯২টি পানির ট্যাংক দেয়ার কথা থাকলেও সরবরাহ হয়েছে মাত্র ১২টি, সেটিও রাস্তার পাশে দৃশ্যমান স্থানে। চাষিদের জন্য বরাদ্দকৃত প্রক্রিয়াজাতকরণ মেশিন ও প্রশিক্ষণও বাস্তবে পাওয়া যায়নি।
 
স্থানীয় অনেক কৃষক অভিযোগ করেছেন, নিম্নমানের চারা ও অব্যবস্থাপনার কারণে তাদের শ্রম ও সময় নষ্ট হয়েছে। রোয়াংছড়ি ও রুমার কয়েকজন জনপ্রতিনিধি জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তাদের অবহিতই করা হয়নি। মাঠকর্মীরাও স্বীকার করেছেন যে নির্দেশনা অনুযায়ী সীমিত সংখ্যক উপকরণ বিতরণ করা হয়েছে।
 
এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও স্বীকার করেছেন যে সঠিক সময়ে সব উপকরণ বিতরণ সম্ভব হয়নি। তার দাবি, কিছু অর্থ ফেরত পাঠানো হয়েছে এবং প্রকল্পের কার্যক্রম কমিটির মাধ্যমে বিতরণ করা হয়েছে। তবে স্থানীয় কৃষকরা বলছেন, এ প্রকল্প তাদের উন্নয়নের জন্য নয়, বরং দুর্নীতিবাজদের সুবিধার জন্য বাস্তবায়ন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।