ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): বিশ্বনবীর জন্ম ও ওফাত দিবস পালিত হচ্ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৯:০০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৯:০২:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): বিশ্বনবীর জন্ম ও ওফাত দিবস পালিত হচ্ছে ছবি সংগৃহীত
আজ শনিবার ১২ই রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করছেন। ইসলাম ধর্মাবলম্বীরা এ দিনকে স্মরণ করে বিভিন্ন দেশে দোয়া, মিলাদ, ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করে থাকেন। বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে রাষ্ট্রীয় ছুটির মাধ্যমে।
 
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। একই তারিখে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি ইহলোক ত্যাগ করেন। শৈশবে তিনি বাবাকে হারান এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন।
 
ঐতিহাসিকভাবে উপমহাদেশে প্রায় ৪০০ বছর ধরে ঈদে মিলাদুন্নবী পালনের প্রচলন রয়েছে। সুন্নি মতাদর্শী ইসলামি চিন্তাবিদরা শরিয়তসম্মতভাবে এ দিবস পালনের তাৎপর্যের কথা উল্লেখ করেন। তবে এ নিয়ে কিছু আলেমের ভিন্নমতও রয়েছে।
 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, মহানবী (সা.) ন্যায়, সাম্য ও মর্যাদাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি উম্মতকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়েছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বনবীর শিক্ষা ও জীবনাদর্শ আজকের দ্বন্দ্বপূর্ণ বিশ্বে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে শোভাযাত্রা ও জামাতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।