ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

মুন্সিগঞ্জে বিষাক্ত মদে প্রাণ গেল ৪ জনের, হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
মুন্সিগঞ্জে বিষাক্ত মদে প্রাণ গেল ৪ জনের, হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিষাক্ত মদপান করে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও তিনজন। স্থানীয় সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। মৃত্যুর পর তাদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
 

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
 

এ ঘটনায় অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত ও বিষাক্ত মদপানের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
 

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।