ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

লন্ডনে বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১১:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১১:০৪:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
লন্ডনে বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবি: সংগৃহীত

লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নয়তলা ভবনটির ওপরের তলাগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়।
 

ভবনটি ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় ছিল। বর্তমানে এখানে ফ্ল্যাট ও একটি রেস্তোরাঁ চালু রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ওই রেস্তোরাঁ ও বেশ কিছু ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবন থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
 

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা আরও কয়েক ঘণ্টা সেখানে কাজ করবেন।
 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।