ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

হোয়াটসঅ্যাপে এলো নতুন এআই রাইটিং হেল্প: মেসেজ হবে নিখুঁত ও প্রফেশনাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১১:১২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১১:১২:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
হোয়াটসঅ্যাপে এলো নতুন এআই রাইটিং হেল্প: মেসেজ হবে নিখুঁত ও প্রফেশনাল ছবি: সংগৃহীত

মেসেজ লেখার সময় বানান ভুল বা বাক্য গুছিয়ে না লেখার ঝামেলা দূর করতে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন এআই ফিচার। ‘মেটা এআই রাইটিং হেল্প’ নামে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটে মেসেজ টাইপ করার সময়ই লেখাকে আরও পরিপাটি ও নির্ভুল করতে পারবেন।
 

ফিচারটি চালু করলে টেক্সট বক্সে একটি ছোট পেন্সিল আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই মেটা এআই তিন থেকে চার ধরনের ভিন্ন স্টাইলে পরামর্শ দেবে। ব্যবহারকারী চাইলে প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা শুধু প্রুফরিড সংস্করণ বেছে নিতে পারবেন। এতে বার্তাটি আরও সঠিক, স্পষ্ট ও উদ্দেশ্যভিত্তিক হয়ে উঠবে।
 

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ফিচার কেবল পরামর্শ প্রদান করবে, ব্যবহারকারীর আসল বার্তা সংরক্ষণ করবে না। ফলে গোপনীয়তা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
 

বিশেষভাবে শিক্ষার্থী, অফিসকর্মী ও পেশাজীবীরা এই ফিচার থেকে উপকৃত হবেন। শিক্ষককে ইমেইল লেখা, ক্লায়েন্টকে প্রফেশনাল বার্তা পাঠানো কিংবা সাধারণ চ্যাট– সব ক্ষেত্রেই এটি সময় বাঁচাবে এবং মেসেজকে করবে আরও প্রভাবশালী।
 

ব্যবহার করতে চাইলে প্রথমে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে। এরপর চ্যাটে মেসেজ টাইপ করার সময় পেন্সিল আইকনে ট্যাপ করলেই এআই থেকে কাঙ্ক্ষিত পরামর্শ পাওয়া যাবে।
 

এই নতুন এআই সহকারী মেসেজ লেখার ধরনে এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

 

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।