ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফারুক: এতদিন আওয়ামী লীগ খেলেছে, এবার জনগণের খেলার সময়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১১:৩০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:৩০:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ফারুক: এতদিন আওয়ামী লীগ খেলেছে, এবার জনগণের খেলার সময় ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে ব্যাহত করতে পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। তিনি মনে করেন, এ পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব সরকারের। তার ভাষায়, “এতদিন আওয়ামী লীগ খেলেছে, এখন জনগণের খেলার সময় এসেছে।”
 

আগামীকাল (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্রদল বিজয়ী হবে বলে আশাবাদী। পাশাপাশি তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যাতে কোনোভাবেই এই নির্বাচন প্রতিহত না করা হয়।
 

ফারুক আরও বলেন, শেখ হাসিনার পতনের পর দেশে গণমাধ্যম স্বাধীনতা পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, সন্ত্রাসমুক্ত নির্বাচন আয়োজন সম্ভব বলে তারা আত্মবিশ্বাসী। এ বিষয়ে তিনি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনকে নির্বাচনের আগে যথাযথ সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।