ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় নির্বাচন ঘিরে পুলিশে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৮:০০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৮:০০:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
জাতীয় নির্বাচন ঘিরে পুলিশে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের দক্ষতা ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব বৃদ্ধি করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির যাত্রা শুরু হচ্ছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
 

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের বিশাল কর্মশক্তিকে প্রস্তুত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, এক লাখ ৫০ হাজারেরও বেশি পুলিশ সদস্যকে ধাপে ধাপে নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশের ১৩০টি আঞ্চলিক ও চারটি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহার করা হবে, যেখানে দক্ষ মাস্টার ট্রেইনারদের মাধ্যমে কর্মকর্তারা বাস্তবমুখী মহড়াসহ নানা কার্যক্রমে অংশ নেবেন।
 

এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ সদর দফতরে প্রধান মডিউলভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১৫০ জন মাস্টার ট্রেইনার। আগামীতে দেশের ১৯টি পুলিশ ট্রেনিং সেন্টারে আরও ১ হাজার ২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) গড়ে তোলা হবে। এরা পরবর্তীতে সারা দেশের বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে নির্বাচনকালীন দায়িত্ব পালনের উপযোগী করে তুলবেন। পুলিশ সদর দফতরের কর্মকর্তাদের মতে, সম্ভাব্য জটিল পরিস্থিতি মোকাবিলায় বাস্তব প্রশিক্ষণ, রিহার্সেল এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের দিকেই এ উদ্যোগের মূল গুরুত্ব।
 

অধিকতর নিরাপত্তা, স্বচ্ছতা এবং নির্বাচনকালীন ন্যায়সঙ্গত পরিস্থিতি নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।