ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

বিজেপির শতাধিক মন্ত্রী আসামি, প্রশ্নবিদ্ধ মোদি সরকারের বিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:৫৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১০:৫৮:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
বিজেপির শতাধিক মন্ত্রী আসামি, প্রশ্নবিদ্ধ মোদি সরকারের বিল ছবি সংগৃহীত
সম্প্রতি ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান সংশোধনী বিল উপস্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে অন্তত ৩০ দিনের জন্য জেলে থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যকোনো মন্ত্রীকে পদ হারাতে হবে।
 
 
সরকারের দাবি, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এর মূল লক্ষ্য। তবে স্বাধীন গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এডিআর’র তথ্য বলছে, খোদ নরেন্দ্র মোদির দলেই ৪০ শতাংশ মন্ত্রী বিভিন্ন মামলার আসামি।

এডিআর-এর তথ্যে বলা হয়েছে, বিজেপির ৩৩৬ মন্ত্রীর মধ্যে ১৩৬ জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। ৮৮ জনের বিরুদ্ধে আছে খুন, খুনের চেষ্টা, অপহরণ কিংবা নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের অভিযোগ। এই তালিকায় শুধু তৃণমূল পর্যায়ের নেতা নন, আছে বড় বড় মন্ত্রীর নামও।

রাজ্য পর্যায়েও একই চিত্র। দেশটির অন্তত ১১টি রাজ্যে ৬০ শতাংশের বেশি মন্ত্রীর বিরুদ্ধেই মামলা ঝুলছে। বিজেপি-এনডিএ শাসিত বিহার, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি ও পুদুচেরি, সব জায়গাতেই অনেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা আছে।
 
আবার কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, কর্ণাটক, হিমাচল কিংবা আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব, ডিএমকের তামিলনাড়ুতেও একই চিত্র। কংগ্রেসের ৬১ মন্ত্রীর মধ্যে ৪৫ জনের নামে রছেয়ে মামলা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ৪০ মন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধেও ঝুলছে ফৌজদারি মামলা।

খোদ বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধেই যখন মামলার এমন চিত্র, তখন মোদি সরকারের উত্থাপিত বিল কার্যকর হবে কিনা সেই প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, এই বিল ভোটের মাঠে প্রচারণায় বিজেপির অস্ত্র হিসেবেই বেশি ব্যবহার হবে। বাস্তবে অভিযুক্ত মন্ত্রীদের সরিয়ে দেয়ার মতো রাজনৈতিক সদিচ্ছা আদৌ বিজেপির আছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।