ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ফেনীতে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বহু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ফেনীতে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বহু ছবি সংগৃহীত

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহিপাল হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন—শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬), পাবনা জেলার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং হেলপার মো. রফিক (৬০), যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে।
 

পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে হঠাৎ করে একটি পানিবাহী বাস থামিয়ে দেওয়া হয়। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাস ও তার পেছনের একটি ট্রাক পরপর ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত অন্তত ১০–১৫ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাস চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশীদ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংশ্লিষ্ট পরিবহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।