ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আজ রাতে বাংলাদেশ থেকে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস রক্তিম চন্দ্রগ্রহণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:৪৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১০:৪৭:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
আজ রাতে বাংলাদেশ থেকে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস রক্তিম চন্দ্রগ্রহণ ছবি সংগৃহীত

আজ বিশ্বজুড়ে ঘটতে যাচ্ছে বিরল এক মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে এই গ্রহণ। খালি চোখে দেখা যাবে লালচে আভাযুক্ত ‘ব্লাড মুন’। বাংলাদেশ, ভারতসহ এশিয়ার আকাশ থেকেও এটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যদি আবহাওয়া মেঘমুক্ত থাকে।
 

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ গ্রহণের মোট স্থায়ীত্ব হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট। রাতের শেষ ভাগ থেকে ভোর পর্যন্ত চাঁদ আংশিক বা পূর্ণগ্রাস আকারে দৃশ্যমান থাকবে।
 

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গ্রহণটি পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু হয়ে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত সম্পূর্ণভাবে দেখা যাবে। এর বাইরে ওই অঞ্চলের পূর্ব–পশ্চিম সীমান্তবর্তী এলাকায় আংশিক চন্দ্রগ্রহণও দেখা সম্ভব হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার বড় অংশ থেকে এ দৃশ্য পর্যবেক্ষণ করা যাবে না।
 

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন একটি মহাজাগতিক দৃশ্য, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর ছায়া সরাসরি চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদ রক্তিম বর্ণ ধারণ করে, যা বিরল ও ব্যতিক্রমী দৃশ্য হিসেবে ধরা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।