ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে বুথ বৃদ্ধি, মোট সংখ্যা ৮১০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৩:৩৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৩:৩৬:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে বুথ বৃদ্ধি, মোট সংখ্যা ৮১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটের স্বাচ্ছন্দ্য ও কার্যকারিতা নিশ্চিত করতে আরও ১০০ বুথ বাড়িয়েছে নির্বাচন কমিশন। নতুন এই সংযোজনের ফলে মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৮১০টি। কমিশনের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে যাতে প্রতিটি শিক্ষার্থী নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের দিন বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে। এমনকি একজন ভোটারকে ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় ধরা হলেও সব ভোট শেষ করতে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। এছাড়া নির্বাচন দিবসে ভোট শেষ হওয়ার সময়ের মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, তারাও ভোট দেয়ার সুযোগ পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 

শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে পরিবহন ব্যবস্থাতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাস ব্যবস্থা থাকবে, যাতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে এসে ভোট দিতে পারেন। এ ক্ষেত্রে সর্বশেষ বাসের সময় জেনে নেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
 

শিক্ষার্থীদের ভোট সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে একটি সভার আয়োজন করেছে। এতে শিক্ষার্থীদের যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে।
 

এর আগে কমিশন একই নির্বাচনে ৮ ভোটকেন্দ্রে ২১০টি বুথ বৃদ্ধির ঘোষণা দিয়েছিল, যাতে বুথ সংখ্যা দাঁড়িয়েছিল ৭১০। এবার অতিরিক্ত আরও ১০০ বুথ যোগ করায় ভোটের পরিবেশ আরও মসৃণ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।