ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান আলাদা হলে ক্ষমতার ভারসাম্য কতটা হবে?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:২৫:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান আলাদা হলে ক্ষমতার ভারসাম্য কতটা হবে? ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী দলীয় প্রধান না হলেও তার কার্যকর ক্ষমতা কমবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এ পদক্ষেপে দলের ভেতরে দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ সংকট বেড়ে যেতে পারে বলে তাদের আশঙ্কা। একই সঙ্গে তারা মনে করছেন, ইতিবাচক দিক হিসেবে এতে রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতান্ত্রিক চর্চা ও শুদ্ধাচার কিছুটা হলেও বাড়তে পারে। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হলে কার্যত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারসাম্য তৈরি হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।

জুলাই সনদের মূল উদ্দেশ্য হলো শাসনক্ষমতা এককভাবে কুক্ষিগত হওয়ার প্রবণতা রোধ করা এবং স্বৈরাচারী শাসনের ঝুঁকি কমানো। দীর্ঘ আলোচনার পর ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পরিবারতন্ত্র যদি রাজনীতিতে বহাল থাকে, তবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান না হলেও তার ক্ষমতায় বড় কোনো পরিবর্তন আসবে না। যদিও দলের অভ্যন্তরে নতুন নেতৃত্বের উত্থান এবং গণতন্ত্র চর্চার ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে। সাবেক সচিব আব্দুল আউয়াল মজুমদারের মতে, প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান না-ও হন, তার প্রভাব অটুট থাকবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে না, বরং যদি দলীয় প্রধানের সঙ্গে দূরত্ব তৈরি হয় তবে সেই দলীয় প্রধানই দুর্বল হবেন।”

বিআইজিডি উপদেষ্টা ড. মির্জা এম হাসান সতর্ক করে বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান আলাদা হলে তাদের সম্পর্কের অবনতি দল বিভক্তির কারণও হতে পারে। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়েও বিভক্ত মত রয়েছে। কমিশন প্রস্তাব করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে আলাদা কমিটি গঠন এবং কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে নিয়োগের ক্ষমতা দেয়া। তবে বিএনপি ও সমমনা দলগুলো এতে আপত্তি জানিয়েছে।

ড. মির্জা এম হাসান মনে করেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে যেকোনো প্রক্রিয়াতেই শেষ পর্যন্ত সরকারের ইচ্ছার প্রতিফলন বেশি ঘটে। আর আব্দুল আউয়াল মজুমদারের মতে, রাষ্ট্রপতি দলীয়ভাবে নির্বাচিত হবেন বলেই তার হাতে বাড়তি ক্ষমতা আসলেও বাস্তবে তেমন কোনো প্রভাব ফেলবে না।\\

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, সংস্কারের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা না হলেও পুরনো কাঠামোতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যই ভবিষ্যৎ সমাধানের মূল শর্ত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।