ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারত ও ইজরায়েল স্বাক্ষর করল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:৫৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:৫৮:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ভারত ও ইজরায়েল স্বাক্ষর করল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ছবি: সংগৃহীত
ভারত ও ইজরায়েল সোমবার নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি (BIA) স্বাক্ষর করেছে। চুক্তিতে স্বাক্ষর করেন ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই চুক্তি বিনিয়োগকারীদের আরও নিরাপত্তা দেবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগকে সহজ ও নির্ভরযোগ্য করবে।

নয়াদিল্লিতে সোমবার স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ভারত ও ইজরায়েলের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক্স হ্যান্ডলে এক বার্তায় জানিয়েছে, এই চুক্তির ফলে বিনিয়োগকারীরা যে কোনো সমস্যায় পড়লে মধ্যস্থতার মাধ্যমে তা সমাধান করতে পারবেন।
 
ইজরায়েল OECD-এর প্রথম দেশ যার সঙ্গে ভারত এই ধরনের বিনিয়োগ চুক্তি করেছে। চুক্তি স্বাক্ষরের সময় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, "এই চুক্তি দুই দেশের বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। প্রযুক্তি, জ্বালানি, কৃষি, জল এবং স্মার্ট সিটির মতো ক্ষেত্রেও বিনিয়োগ বাড়বে।"
 
ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ৮ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছন এবং তিনদিনের সফরে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠক করবেন। বিশেষজ্ঞরা আশা করছেন, এই চুক্তি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের পথ প্রশস্ত করবে।
 
ভারত ইতিমধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ চুক্তির উদ্যোগ নিয়েছে, এবং ইজরায়েলের সঙ্গে এই চুক্তি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।