ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নেপালে জেনারেশন জেড বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৫৫:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
নেপালে জেনারেশন জেড বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ! ছবি: সংগৃহীত
নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনারেশন জেড নেতৃত্বাধীন বিক্ষোভের পর পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
 
সোমবার সন্ধ্যায় বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।
 
বৈঠকে উপস্থিত এক মন্ত্রীর বরাতে জানা গেছে, সোমবারের বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে দুজন নিহত হন। এছাড়া আহত হন ৪০০ জনেরও বেশি। নৈতিক দায়বোধের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন লেখক।
 
এর আগে নেপালি কংগ্রেসের বৈঠকে দলটির সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা লেখকের পদত্যাগ দাবি করেন। যদিও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন, পরে লেখক বৈঠকে যোগ দেওয়ার আগে তার সিদ্ধান্তের কথা জানান।
 
জবাবদিহিতা ও শাসন ব্যবস্থায় সংস্কারের দাবিতে শুরু হওয়া ‘জেনারেশন জেড’ আন্দোলন দ্রুত নেপালের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংসদ ভবনের ভেতরে বিক্ষোভকারীরা প্রবেশ করলে সংঘর্ষ সহিংসতায় রূপ নেয়।
 
সোমবার কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, যা সরকারের ওপর তীব্র রাজনৈতিক চাপ তৈরি করে।
 
এর আগে হাজারো বিক্ষোভকারী ফেসবুক, এক্স (পূর্বে টুইটার) ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।