ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইরান-আইএইএ আলোচনায় অগ্রগতি: ইতিবাচক সুরে তেহরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:২৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:২৪:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ইরান-আইএইএ আলোচনায় অগ্রগতি: ইতিবাচক সুরে তেহরান ছবি: সংগৃহীত
ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, সাম্প্রতিক বৈঠকগুলোতে সংস্থা বুঝতে পেরেছে যে ইরানের নিরাপত্তা প্রতিশ্রুতির বাস্তবায়ন আর অতীতের মতো হবে না।

সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাকায়ি বলেন, “সংস্থার তত্ত্বাবধানে কোনো দেশের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা নজিরবিহীন ঘটনা। এ পরিস্থিতিতে পূর্ববর্তী প্রোটোকল কার্যকর থাকে না।” তিনি জানান, ভিয়েনা ও তেহরানে তিন দফা বৈঠকের মাধ্যমে বিষয়টি আলোচনায় এসেছে। ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মহাপরিচালক এবং আণবিক শক্তি সংস্থার প্রতিনিধি আলোচনায় অংশ নেন। শেষ দফার বৈঠক হয় গত শুক্রবার ও শনিবার। যদিও চূড়ান্ত সমাধান হয়নি, ইরান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে ইরানি প্রেসিডেন্টের নিউইয়র্ক সফরও পরিকল্পনা অনুযায়ী চলছে বলে নিশ্চিত করেন বাকায়ি। তিনি জানান, জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি ইরান বৈশ্বিক পর্যায়ে নিজের অবস্থান তুলে ধরবে।

পশ্চিম এশিয়ার সংকট প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। “ইসরাইল এনপিটির সদস্য নয়, অথচ গণবিধ্বংসী অস্ত্র মজুদ করেছে এবং প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে,” মন্তব্য করেন তিনি। বাকায়ি জোর দিয়ে বলেন, ইসরাইলকে আন্তর্জাতিক নীতিমালা মেনে চলতে এবং গণবিধ্বংসী অস্ত্রের জন্য জবাবদিহি করতে বাধ্য করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।