ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ডাকসু ভোটে ইশা সমর্থিত এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
ডাকসু ভোটে ইশা সমর্থিত এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) সমর্থিত প্যানেলের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও বহিষ্কারের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ‘নির্বাচন কলঙ্কিত করার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন জেনারেল সেক্রেটারি (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. খায়রুল আহসান মারজান।
 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক লিখিত বিবৃতিতে মারজান দাবি করেন, যথাযথ প্রক্রিয়ায় এজেন্ট তালিকা জমা ও ছবিযুক্ত পরিচয়পত্র নেওয়া সত্ত্বেও তাঁদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বরং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বলে অভিযোগ করেন তিনি।
 
তিনি বলেন, “কমিশনের অনুমোদিত কার্ড থাকা সত্ত্বেও আমাদের এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। পক্ষপাতদুষ্ট আচরণের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করা হচ্ছে।”
 
মারজান উদাহরণ দিয়ে বলেন, ইউল্যাব কেন্দ্রে সকাল ৮টার আগেই ছাত্রদল সমর্থিত প্যানেলের পাঁচজন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়। অথচ বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ইশা সমর্থিত কোনো এজেন্টকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একাধিকবার প্রশ্ন করলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিক কারণ জানাননি বলে দাবি করেন তিনি।
 
তিনি আরও বলেন, “আমরা আগে থেকেই শঙ্কা করেছিলাম যে কমিশনের কিছু সদস্য পক্ষপাতদুষ্ট আচরণ করতে পারেন। আজকের ঘটনাই তার প্রমাণ। যদি আমাদের এজেন্টদের প্রবেশ করতে না দেওয়া হয় এবং নির্বাচন স্বচ্ছ না হয়, শিক্ষার্থীরা এর জবাব দেবে।”
 
প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এবার ২৮টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।