ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার নিন্দা কাতারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৫৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৫৩:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার নিন্দা কাতারের ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দোহা সরকার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চালানো এ হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও কাতার বলেছে, এটি তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
 

কাতারি সরকারের জারি করা বিবৃতিতে বলা হয়, “হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের আবাসিক ভবনকে লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ইসরাইল। এ ধরনের হামলা কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”
 

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রথমে সংবাদ প্রকাশ করে রয়টার্স। পরে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট, চ্যানেল ১২ ও কানসহ বিভিন্ন মাধ্যম জানায়, যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার সময় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।
 

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এক্সে (সাবেক টুইটার) পোস্টে নিশ্চিত করে যে, আইডিএফ ও ইসরাইল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। অন্যদিকে, হামাসও দোহায় হামলার বিষয়টি স্বীকার করেছে। তবে সংগঠনটির দাবি, তাদের আলোচক প্রতিনিধিদল অক্ষত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।