ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ডাকসু নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্ছ্বাস, জাতীয় নির্বাচনে পরিসর বৃদ্ধির দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৪৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৪৯:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
ডাকসু নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্ছ্বাস, জাতীয় নির্বাচনে পরিসর বৃদ্ধির দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোট প্রদান দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা হয়ে উঠেছে। সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ফারুক হাওলাদার ওই পদ্ধতিতে নিজের ভোট দিতে পেরে একে চমৎকার অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বাধীনভাবে ও নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারার আনন্দ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।
 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারুক হাওলাদার। তিনি বলেন, “আজ আমি সত্যিই খুশি। ব্রেইল পদ্ধতিতে নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পেরেছি। এ উদ্যোগের সঙ্গে যুক্ত ডাকসু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে আমি অন্তর থেকে শুভকামনা জানাই।”
 

শুরু থেকে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করা এই শিক্ষার্থী আরও জানান, নিজের পরিচিত পদ্ধতিতে ভোট দিতে পেরে তার বিশেষ ভালো লাগছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ জাতীয় নির্বাচনেও যেন দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য এ ধরনের ব্যবস্থা রাখা হয়।
 

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।