ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের রেকর্ড দাম বেড়েছে দেশের বাজারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১১:৩০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১১:৩০:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের রেকর্ড দাম বেড়েছে দেশের বাজারে

দেশের স্বর্ণের বাজারে আবারও বেড়েছে দাম। এক দিনের ব্যবধানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ৩ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে এই নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
 

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক এবং স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। এর ফলে শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য ক্যারেটের দামও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরির মূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতনী পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।
 

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকারের স্থির করা ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের ন্যূনতম ৬ শতাংশ মজুরি পরিশোধ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিবর্তন হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র দুই দিন আগে, গত রোববার (৮ সেপ্টেম্বর) বাজারে ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর পরদিনই নতুন করে দাম বাড়ল, যা অভ্যন্তরীণ বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।