ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করতে প্রশাসনের পদক্ষেপ দাবি সাদিক কায়েমের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৪৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৪৪:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করতে প্রশাসনের পদক্ষেপ দাবি সাদিক কায়েমের ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ভিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাবির সিনেট ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা দেয়া হয়েছে বলে জানান তিনি। সাদিক কায়েম দাবি করেন, যারা এ চেষ্টায় জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে।
 

তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচন আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব নির্বাচন করবে। তাই যেকোনো অপচেষ্টা রুখতে হবে।”
 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতৃবৃন্দও, যাদের মধ্যে ছিলেন জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খান। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।