ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ, সামাজিক মাধ্যমে হামলার ভিডিও শেয়ার না করার আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১১:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১১:০০:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ, সামাজিক মাধ্যমে হামলার ভিডিও শেয়ার না করার আহ্বান

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাতারে অবস্থানরত প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে দোহায় বাংলাদেশের দূতাবাস। ইসরায়েলের মিসাইল হামলার প্রেক্ষাপটে দূতাবাস প্রবাসীদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবেদনশীল ভিডিও বা ছবি শেয়ার না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে।
 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের বর্তমান পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন। শুধুমাত্র জরুরি কারণ ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি অযথা চলাফেরা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে। কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকার ঘোষিত যেকোনো নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলা সংক্রান্ত কোনো ভিডিও বা ছবি প্রচার করা আইনবিরুদ্ধ এবং এর ফলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই প্রবাসীদের আইন মেনে চলতে ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
 

এছাড়া জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার জন্য হটলাইন নম্বর (+৯৭৪ ৩৩৬৬২০০০) এবং ইমেইল ([email protected]) এর মাধ্যমে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।