ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বাংলার আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তিম ‘ব্লাড মুন’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
বাংলার আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তিম ‘ব্লাড মুন’ ছবি সংগৃহীত

সারাবিশ্বের মতো বাংলাদেশিরাও প্রত্যক্ষ করলো এক অনন্য মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে আকাশে ভরাট পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে রক্তিম আভায় রূপ নেয়। বিরল এ দৃশ্য ‘ব্লাড মুন’ দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ ছাদে ও উন্মুক্ত স্থানে রাত গভীর পর্যন্ত চোখ রাখেন আকাশে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়। রাত সাড়ে ১১টায় পূর্ণগ্রহণ শুরু হয়ে ১২টা ১১ মিনিটে কেন্দ্রীয় গ্রহণে পৌঁছায়। এরপর রাত ১২টা ৫৩ মিনিটে গ্রহণের সমাপ্তি শুরু হয় এবং রাত ২টা ৫৬ মিনিটে চাঁদ স্বাভাবিক রূপে ফিরে আসে। টানা প্রায় ৮২ মিনিট স্থায়ী এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি ২০২২ সালের পর দীর্ঘতম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাসহ দেশের আকাশে পূর্ণিমার ভরাট চাঁদ ও তার রক্তিম রূপ দেখার সুযোগে চন্দ্রপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকে বাইনোকুলার ও টেলিস্কোপ নিয়ে ছাদে ভিড় করেন। শিশু, কিশোর, তরুণ-তরুণী থেকে প্রবীণ পর্যন্ত নানা বয়সী মানুষ এই দৃশ্য উপভোগ করেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, পূর্ণাঙ্গভাবে চন্দ্রগ্রহণ দেখা গেছে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। তবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ এলাকা ও ক্যারিবীয় অঞ্চলে এই মহাজাগতিক দৃশ্য দৃশ্যমান হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।