ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ভিভো ভি৬০: শক্তিশালী ব্যাটারি, ট্রিপল ক্যামেরা ও আভিজাত্যপূর্ণ ডিজাইনে নতুন ফ্ল্যাগশিপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:০২:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ভিভো ভি৬০: শক্তিশালী ব্যাটারি, ট্রিপল ক্যামেরা ও আভিজাত্যপূর্ণ ডিজাইনে নতুন ফ্ল্যাগশিপ ছবি সংগৃহীত

স্মার্টফোন বাজারে এসেছে ভিভো ভি সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো ভি৬০। ৭ সেপ্টেম্বর থেকে দেশের সব অনুমোদিত শো-রুম ও ভিভোর অফিসিয়াল ই-স্টোরে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।
 

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্লুভোল্ট ব্যাটারি, যা ভি সিরিজে এ পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধা। মাত্র ১০ মিনিট চার্জেই কয়েক ঘণ্টা ব্যবহার করা যাবে ফোনটি। এক চার্জে সর্বোচ্চ ২২ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং অথবা ১০ ঘণ্টা গেম খেলা সম্ভব। ব্যাটারির দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করছে থার্ড জেনারেশন সিলিকন কার্বন অ্যানোড প্রযুক্তি।
 

পারফরম্যান্সে ভিভো ভি৬০-তে থাকছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যা ২৭ শতাংশ দ্রুত প্রসেসিং ও ৩০ শতাংশ উন্নত গ্রাফিক্স সরবরাহ করে। আল্ট্রা লার্জ ভিসি স্মার্ট কুলিং সিস্টেম ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। এতে রয়েছে ১২ জিবি র‍্যাম, অতিরিক্ত ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম এবং ২৫৬ জিবি রম।
 

ক্যামেরা সেকশনে ফোনটির বিশেষত্ব হলো জাইস অপটিক্সযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে আছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল গ্রুপ সেলফি ক্যামেরা। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। টেলিফটো ওয়েডিং মোড ও স্টেজ পোর্ট্রেট মোডের মাধ্যমে বিশেষ মুহূর্তগুলো নিখুঁতভাবে ধারণ করা সম্ভব। এ ছাড়া এআই স্টুডিওর ফোর সিজন পোর্ট্রেট মোড ব্যবহারকারীদের কাছে আলাদা মাত্রা যোগ করেছে।
 

ডিজাইনে ভিভো ভি৬০ এসেছে বেরি পার্পল, মিস্ট গ্রে এবং ডেজার্ট গোল্ড— এই তিন রঙে। ৬.৭৭ ইঞ্চি ইক্যুয়াল কোয়াড কার্ভড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রিনকে করেছে আরও প্রাণবন্ত। ফোনটির টেকসই কাঠামোতে রয়েছে ডায়মন্ড শিল্ড গ্লাস, উন্নত কুশনিং সিস্টেম এবং আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, যা ডিভাইসকে ধুলো, পানি ও দুর্ঘটনাজনিত আঘাত থেকে সুরক্ষিত রাখে।
 

ভিভো ভি৬০-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। উদ্বোধনী অফারে ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ফোনটি কিনলে সৌভাগ্যবান গ্রাহকরা পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ অথবা বিশেষ গিফট প্যাক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।