ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চার আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল, স্থবির যোগাযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:৩৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:৩৮:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
চার আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল, স্থবির যোগাযোগ ছবি সংগৃহীত

চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। সোমবার সকাল থেকেই হরতালের সমর্থনকারীরা জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।

হরতালের কারণে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি, বন্ধ রয়েছে জেলার ১৬টি রুটের যান চলাচল। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানীর মোড়, খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরতলা নতুন সেতুর টোলপ্লাজা এলাকায় যানবাহন বন্ধের প্রভাব সবচেয়ে বেশি চোখে পড়ে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও সীমিত সংখ্যক ব্যাটারি চালিত ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করতে দেখা গেছে।

হরতাল ঘিরে জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। এসব অফিসের গেটে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।