ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কক্সবাজার সৈকতে নিখোঁজের একদিন পর মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:৩৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:৩৯:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
কক্সবাজার সৈকতে নিখোঁজের একদিন পর মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত

কক্সবাজারের সমিতি পাড়া সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়রা মরদেহটি দেখে সি সেইফ লাইফগার্ডকে খবর দিলে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে তা শনাক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র লাইফগার্ড ওসমান গনি। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আহনাফ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। জানা গেছে, রোববার বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে আসেন তিনি। দুপুর আড়াইটার দিকে লাবনী পয়েন্টে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে ভেসে যান আহনাফ ও তার দুই বন্ধু। লাইফগার্ড সদস্যরা তার দুই বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফকে খুঁজে পাওয়া যায়নি।

এর আগে গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানও একইভাবে কক্সবাজার সৈকতে নিখোঁজ হন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।

সি সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন পর্যটক। এ সময় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।