ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা, রামন এয়ারপোর্ট বন্ধ ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:০৪:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা, রামন এয়ারপোর্ট বন্ধ ঘোষণা ছবি সংগৃহীত

ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও একাধিক বিমানবন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে চালানো এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।
 

এক বিবৃতিতে তিনি জানান, রামন ও বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়াও নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক ও কৌশলগত স্থানে একযোগে হামলা চালানো হয়। হামলার ফলে রামন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ।
 

ইয়াহিয়া সারির দাবি, এই ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক অভিযান আরও তীব্র করা হবে এবং গাজার প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে।
 

স্থানীয় আল মাসিরাহ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াহিয়া সারি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে সেগুলো টার্গেট করা হবে। তাই এয়ারলাইনগুলোর উচিত এসব এলাকা এড়িয়ে চলা।
 

ইয়েমেনি মুখপাত্র আরও জানান, ইসরায়েলি নেতৃত্ব জনগণকে ভ্রান্ত ধারণা দিচ্ছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সংবেদনশীল লক্ষ্যবস্তু রক্ষা করতে অক্ষম। তিনি স্পষ্ট করে দেন, গাজায় আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে ইয়েমেনের সামরিক অভিযানও চলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।