ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সাগরতলে কেবল বিচ্ছিন্ন, বিপর্যস্ত মাইক্রোসফটের ক্লাউড সেবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:১৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:১৩:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
সাগরতলে কেবল বিচ্ছিন্ন, বিপর্যস্ত মাইক্রোসফটের ক্লাউড সেবা ছবি সংগৃহীত

লোহিত সাগরের তলদেশে বিস্তৃত আন্তর্জাতিক ফাইবার অপটিক নেটওয়ার্কের একাধিক সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশে। শনিবার সৌদি আরবের জেদ্দার উপকূলে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং সেবা, যার ফলে ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ একাধিক দেশের অনলাইন সংযোগে সমস্যার সৃষ্টি হয়।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে মধ্যপ্রাচ্যের বাইরে অন্য অঞ্চলে বড় ধরনের প্রভাব পড়েনি এবং দ্রুতই সমস্যার সমাধান করা হবে বলে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে।

প্রথমে এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরা হলেও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ ঘটনার দায় স্বীকার করেছে। রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে তারা স্বীকারোক্তি প্রদান করে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মাইক্রোসফটের ক্লাউড সেবা ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নজরদারির জন্য ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। তবে মাইক্রোসফট এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

এর আগে ২০২৪ সালের শুরুর দিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার অভিযোগ করেছিল, হুতিরা লোহিত সাগরের আন্ডারসি কেবল নষ্ট করার পরিকল্পনা করছে। সে সময়ও কয়েকটি কেবল বিচ্ছিন্ন হয়েছিল, যদিও তখন এ দায় অস্বীকার করেছিল বিদ্রোহী গোষ্ঠী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।