ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রতন গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:২৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:২৪:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রতন গ্রেফতার ছবি সি সি টিভি ফুটেজ থেকে নেওয়া

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন (২৬) হত্যার মূল অভিযুক্ত রতনকে গাজীপুরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর রোববার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়া, তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, ফিলিং স্টেশন থেকে তেল চুরির অভিযোগে ভুল বোঝাবুঝির শিকার হয়ে মালিকের হাতে চড় খাওয়ার পর ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। শনিবার রাতে অফিস কক্ষে হাতুড়ি দিয়ে ইকবালকে আঘাত করে হত্যা করে পালিয়ে যায় সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের শিফটে ইকবাল ও রতন দুজনেই কাজ করছিলেন। রোববার সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ক্যাশ টেবিলের ওপর ইকবালের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেফতার হওয়া রতনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ইকবালকে হত্যা করা হয়েছে। তবে ফিলিং স্টেশনের অর্থ বা অন্যান্য জিনিস খোয়া গেছে কি না, তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।