ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কক্সবাজারের হত্যা মামলার আসামি কুয়াকাটা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:০০:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
কক্সবাজারের হত্যা মামলার আসামি কুয়াকাটা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার ছবি সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় কক্সবাজারে দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহিপুর থানার বিপিনপুর এলাকায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. ইব্রাহিম (২০)। তিনি কক্সবাজার জেলার উল্টাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ২ আগস্ট সকালে জীবিকার তাগিদে টমটম রিকশা নিয়ে বের হন সোহেল (১৭)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী এলাকায় এক নালায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা রিয়াজ উদ্দিন ৪ আগস্ট রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

র‌্যাব জানায়, মামলার পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম মহিপুর এলাকায় অবস্থান করছেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।