ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ফয়সালাবাদে সার্ক এগ্রিকালচার বুক কর্নার উদ্বোধন: দক্ষিণ এশিয়ার কৃষি জ্ঞান বিনিময়ে নতুন দিগন্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৮:৩৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৮:৩৯:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
ফয়সালাবাদে সার্ক এগ্রিকালচার বুক কর্নার উদ্বোধন: দক্ষিণ এশিয়ার কৃষি জ্ঞান বিনিময়ে নতুন দিগন্ত ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ার কৃষি খাতে জ্ঞান বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে পাকিস্তানের ফয়সালাবাদের ইউনিভার্সিটি অব এগ্রিকালচার (ইউএএফ)-এ উদ্বোধন করা হয়েছে সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি) বুক কর্নার। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে ইউএএফ-এর উপাচার্য অধ্যাপক ড. জুলফিকার আলী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
 

উপাচার্য ড. জুলফিকার আলী বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য গবেষণা ও জ্ঞান বিনিময় অত্যন্ত জরুরি। তাঁর মতে, এসএসি বুক কর্নার শুধু একটি পাঠাগার নয়, বরং শিক্ষার্থী, গবেষক ও নীতি-নির্ধারকদের জন্য একটি জ্ঞানকেন্দ্র হয়ে উঠবে।
 

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন কাঠমান্ডুর সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি অ্যান্ড এসডিএফ) তানভীর আহমেদ তরফদার, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) মুহাম্মদ আদিল পারভেজ এবং ঢাকা থেকে সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনূর রশীদ।
 

তানভীর আহমেদ তরফদার বলেন, দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এই খাত কঠিন চাপে রয়েছে। উৎপাদনশীলতা বাড়াতে বৈজ্ঞানিক গবেষণা ও জ্ঞান বিনিময় অপরিহার্য, আর সার্ক এগ্রিকালচার বুক কর্নার সেই প্রচেষ্টাকে গতিশীল করবে।
 

মুহাম্মদ আদিল পারভেজ গ্রন্থাগারকে ‘আলোকের উৎস’ আখ্যা দিয়ে বলেন, উন্নয়নের জন্য জ্ঞানের বিকল্প নেই। তাঁর মতে, এই বুক কর্নার কৃষি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আঞ্চলিক সহযোগিতাকে আরও জোরদার করবে।
 

ড. মো. হারুনূর রশীদ জানান, সার্ক এগ্রিকালচার সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষি গবেষণা, নীতি-নির্ধারণ, সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরে কাজ করছে। ইতোমধ্যে তারা ২০০-রও বেশি গবেষণাধর্মী প্রকাশনা প্রকাশ করেছে, যা নিয়মিতভাবে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি-সংক্রান্ত সংস্থাগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে।
 

অনুষ্ঠানে ইউএএফ-এর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিশেষভাবে ধন্যবাদ জানান সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর এবং ইউএএফ লাইব্রেরির লাইব্রেরিয়ান উমর ফারুক ও তাঁর টিমকে, যাদের উদ্যোগে এই বুক কর্নার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
 

আয়োজকদের প্রত্যাশা, এসএসি বুক কর্নার ভবিষ্যতে পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ায় জলবায়ু-স্মার্ট কৃষি জ্ঞান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।